Tuesday, March 1, 2016

বিশ্বের সেরা সাত রেস্টুরেন্ট


বড় বড় ভবনের খোলামেলা ছাদের ওপর রেস্টুরেন্ট জনপ্রিয় হয়ে উঠছে এবং বাড়ছে এর সংখ্যা। আকাশছোঁয়া ভবনের এই রেস্টুরেন্টগুলোকে আকাশের কাছাকাছি বলেই মনে হয়। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সাতটি রুফটপ রেস্টুরেন্টের তথ্য দেওয়া হলো।
১. ৩৬০ ইস্তাম্বুল রেস্টুরেন্ট অ্যান্ড বার তুরস্কের ইস্তাম্বুলের এই রেস্টুরেন্টটি শুধু সেরাদের মধ্যে অন্যতমই নয়, সবচেয়ে সুন্দরও বটে। বহু পুরষ্কারপ্রাপ্ত এই রেস্টুরেন্টের মেঝে থেকে ছাদ পর্যন্ত কাঁচের দেওয়াল। টার্কিশ মেজেসের সঙ্গে ককটেলে চুমুক দিতে দিতে পুরো ইস্তাম্বুল দেখা যাবে এখান থেকে।

২. আয়ের লাউঞ্জ, মুম্বাই ভারতের ধনী এবং তারকাদের দেখা প্রিয় একটি রেস্টুরেন্ট এটি। ৩৪ তলার ওপর অবস্থিত রেস্টুরেন্টটি অভিজাত এবং এখানে বসলে যাবতীয় অশান্তি সব উবে যাবে। 

৩. দ্য প্রেস লাউঞ্জ অ্যাট আইএনকে৪৮, নিই ইয়র্ক নিই ইয়র্কের আইএনকে৪৮ হোটেলের ১৭ তলায় অবস্থিত রেস্টুরেন্টে একটু ঢুঁ মারা যায় হালকা স্ন্যাক্স আর পানীয়র জন্য। ২০১০ সালে চালু হওয়া রেস্টুরেন্টটি জনপ্রিয়তার তালিকায় স্থান করে নিয়েছে। 


৪. কু দি তা, সিঙ্গাপুর উচ্চতাভীতি থাকলে এখানে না যাওয়াই ভালো। মাটি থেকে ৬৫০ ফুট ওপরে ওঠাটা ভীতিকরই বটে। কিন্তু এখানকার দারুণ খাবারের লোভে ভোজনরসিকরা না গিয়ে পারেন না। গতানুগতিক ঐতিহ্যের সঙ্গে এখানে রয়েছে আন্তর্জাতিক মানের ডাইনিংয়ের ব্যবস্থা।

৫. সিরোকো রেস্টুরেন্ট, ব্যাংকক থাইল্যান্ডের রাজধানীর স্টেট টাওয়ারের এই রেস্টুরেন্টটি পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত। একেবারে ৬৩ তলার ওপরে অবস্থিত রেস্টুরেন্টটিতে যাওয়া জীবনের অভিজ্ঞতা হতে থাকবে। এই রেস্টুরেন্টের যেকোনো স্থান থেকে চারদিকে স্পষ্ট দেখা যাবে গোটা ব্যাংকক।

৬. স্কাইলাইন রুফটপ বার, ভেনিস ইতালির ভেনিসে হিলটন হোটেলের ছাদে অবস্থিত বারটি দারুণ আকর্ষণীয়। স্থানীয়সহ বহু পর্যটকের কাছে ব্যাপক জনপ্রিয় এই রেস্টুরেন্ট। এখানে আসার আগে পুরুষরা তাদের সেরা পোশাক এবং নারীরা দারুণ সেক্সি বসনে আসতে পছন্দ করেন।
\
৭. এসটিকে রুফটপ, নিউ ইয়র্ক
নিউ ইয়র্কের প্রতিবেশী ডিস্ট্রিক্ট মিটপ্যাকিং এর এমন রুফটপ রেস্টুরেন্ট দেখে অনেকেই অবাক হন। আরো অবাকের বিষয় হলো, এটি মাত্র পাঁচতলার ওপরে অবস্থিত। কিন্তু এখানে প্রবেশ করলে মনে হবে, সেরা রুফটপ রেস্টুরেন্টের তালিকায় এটিকে স্থান দেওয়া যায়। দারুণ আরাম-আয়েশে এখানে বসলে মিটপ্যাকিংয়ের অনেক স্থান দেখা যাবে, খাবারও উপভোগ্য।

৩৭তম বিসিএসে নিয়োগ পাবেন ১২২৬ জন

সরকারি চাকরিতে প্রথম শ্রেণির পদে লোক নিয়োগে সাইত্রিশতম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সরকারি কর্ম কমিশন ভবন
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ওয়াই ম নেছারউদ্দিন জানিয়েছেন, এই বিসিএসের মাধ্যমে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগামী ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত ৩৭তম বিসিএসের আবেদনপত্র জমা নেওয়া হবে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এই বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে নেছারউদ্দিন জানান।

যুদ্ধাপরাধী মীর কাশেম আলীকে রক্ষার ষড়যন্ত্রের প্রতিবাদে শাহবাগে সমাবেশ ও মশাল

চট্ট্রগ্রামের ডালিম হোটেলে আলবদর সদস্যদের পরিচালনা ও নির্দেশনা দিতেন মীর কাসেম আলী নিজে। ডালিম হোটেল সত্যিকার অর্থেই ছিল একটি ‘মৃত্যুর কারখানা’ ...
আলবদর সদস্য ও পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের ধরে ডালিম হোটেলে নিয়ে আসতো আমৃত্যু নির্যাতন করার উদ্দেশ্যে ...
অগ্নিঝড়া মার্চে সেসকল শহীদ দের পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি ...


ইমরান বলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ধনকুবের মীর কাশেম আলী তার অর্থ-বিত্ত- প্রতিপত্তিকে কাজে লাগিয়ে কোনভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে কিনা সেই আশঙ্কা আমাদের শুরু থেকেই ছিল। নানা সময়ে গণমাধ্যমের খবরে প্রকাশিতও হয়েছে, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। এই সকল প্রতিকূলতার মধ্যেও তার বিরুদ্ধে আনীত ১৪টি অভিযোগের মধ্যে দশটি অভিযোগ সন্দেহাতীতভাবে ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, যার মধ্যে দুটি অপরাধে তাকে মৃত্যুদ- এবং বাকি আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে মোট বাহাত্তর বছরের কারাদ-ের রায় দেয়া হয়েছে। আমরা জানি এই মীর কাশেম আলী মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত কুখ্যাত ইসলামী ছাত্রসংঘের সাধারণ সম্পাদক এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ঘাতক আলবদর বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিল। তার বিরুদ্ধে চট্টগ্রামের ডালিম হোটেলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নির্যাতনের যে অভিযোগটি দায়ের করা হয়েছিল তা প্রত্যক্ষদর্শী ১৪ জনের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

ইমরান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এবং বিচার সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কার্যকলাপে আমাদের মাঝে আশঙ্কার সৃষ্টি হয়েছে যে, এই রাজাকারকে কোনভাবে রক্ষার চেষ্টা হয় কিনা।


যুদ্ধাপরাধী মীর কাশেম আলীকে রক্ষার ষড়যন্ত্রের প্রতিবাদে শাহবাগে সমাবেশ ও মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

বিকাল পাঁচটায় সমাবেশ শুরু হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বক্তব্যে তিনি বলেন, “ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ধনকুবের মীর কাশেম আলী তার অর্থ-বিত্ত-প্রতিপত্তিকে কাজে লাগিয়ে কোনোভাবে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে কিনা সেই আশঙ্কা আমাদের শুরু থেকেই ছিল।

নানাসময়ে গণমাধ্যমের খবরে প্রকাশিতও হয়েছে, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। এই সকল প্রতিকূলতার মধ্যেও তার বিরুদ্ধে আনীত ১৪ টি অভিযোগের মধ্যে দশটি অভিযোগ সন্দেহাতীত ভাবে ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, যার মধ্যে দুটি অপরাধে তাকে মৃত্যুদন্ড এবং বাকি আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে মোট বাহাত্তর বছরের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে। আমরা জানি এই মীর কাশেম আলী মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত কুখ্যাত ইসলামি ছাত্রসংঘের সাধারণ সম্পাদক এবং বুদ্ধিজীবী হত্যায় জড়িত ঘাতক আলবদর বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিল। মীর কাশেম আলীর বিরুদ্ধে চট্টগ্রামের ডালিম হোটেলে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের নির্যাতনের যে অভিযোগটি দায়ের করা হয়েছিল তা প্রত্যক্ষদর্শী ১৪ জনের সাক্ষ্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

সাম্প্রতিকসময়ে বিভিন্ন বক্তব্য বিবৃতিতে এবং বিচারসংশ্লিষ্ট দায়িত্বশীলদের কার্যকলাপে আমাদের মাঝে আশঙ্কার সৃষ্টি হয়েছে যে, এই রাজাকারকে কোনোভাবে রক্ষার চেষ্টা হয় কিনা।

আমরা দেখেছি সদ্য অবসর নেয়া একজন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, যিনি এখনো সরকারি সুযোগসুবিধা ভোগ করছেন, তিনি কিভাবে অবসরে গিয়েই যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর পক্ষে আদালতে দাঁড়িয়ে আইনি লড়াই করতে চেয়েছিলেন। এখনো বিচারবিভাগে এই নজরুল ইসলামের সমআদর্শের যেসব সহকর্মী রয়ে গেছেন তাদের কাছ থেকে ঠিক কতটুকু ন্যায়বিচার আমরা পেতে পারি সে ব্যাপারেও আমরা সন্দিহান।

সম্প্রতি মাননীয় প্রধান বিচারপতি আদালতে একটি বক্তব্য রেখেছেন, যেখানে তিনি প্রসিকিউশন ও তদন্তকারী দলের নানা দুর্বলতার কথা বলেছেন। আমরা ধরে নিচ্ছি যে দশটি অভিযোগ ট্রাইব্যুনালে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে তিনি সেগুলোর কথা বলেননি। যে চারটি অভিযোগে শাস্তি দেয়া যায়নি, তিনি সেগুলোর কথাই বলেছেন। মাননীয় প্রধান বিচারপতি যে বক্তব্য দিয়েছেন তা ব্যবহার করে ইতোমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন চক্র যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাই আমরা প্রত্যাশা করতেই পারি আমাদের প্রধান বিচারপতি মহোদয় এমন কোনো বক্তব্য দিবেন না যা নিয়ে প্রতিক্রিয়াশীল চক্র বিশেষ করে যুদ্ধাপরাধী অপশক্তি কোনো রকম জল ঘোলা করার সুযোগ পায়।

আমরা আরো লক্ষ্য করেছি, প্রসিকিউশন ও তদন্তকারীদলকে অভিযুক্ত করে তিনি বক্তব্য দিয়েছেন কিন্তু তার অধীনস্ত একজন সাবেক বিচারপতির যুদ্ধাপরাধীর পক্ষাবলম্বন করা নিয়ে কোনো বক্তব্য দেন নি অথচ সেটাই যৌক্তিক ছিল কেননা সাবেক বিচারপতি নজরুল ইসলাম রাষ্ট্র ও মানবতাবিরোধী অপরাধীদের মধ্যকার বিচারে মানবতাবিরোধীদের পক্ষাবলম্বন করে মূলত রাষ্ট্রের বিপক্ষেই দাঁড়িয়েছেন”।

কেউই আইনের ঊর্ধ্বে নয় মন্তব্য করে ইমরান এইচ সরকার বলেন, “প্রসিকিউশন, তদন্তকারীদল এমনকি প্রধান বিচারপতি, কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নন। তাদেরকে মনে রাখতে হবে, আমরা কেউ ব্যক্তিস্বার্থে এই বিচার চাচ্ছিনা। ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পর যে পঁচিশ জনের অধিক সহযোদ্ধা প্রাণ দিয়েছেন, তারা প্রত্যেকেই এই মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করে একটি মানবিক বাংলাদেশের জন্যেই লড়াই করে গেছেন। কাজেই কোনো অপশক্তির দ্বারা প্রভাবিত হয়ে এই রায় পরিবর্তিত হলে আমরা কেউই এমনকি আদালতও এর দায় এড়াতে পারবেনা এবং প্রত্যেককেই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কোনো মহল যদি যুদ্ধাপরাধীদের কাছে মাথা নত করেন কিংবা কোনোরকম আপসরফার চেষ্টা করেন, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন”।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, “আট তারিখের রায়কে কেন্দ্র করে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আদালত অবমাননার ভয় দেখিয়ে আমাদের দাবিয়ে রাখার চেষ্টা করলে তা উপেক্ষা করেই আমাদের রাজপথে প্রতিবাদ জারি রাখতে হবে। যদি এই আলবদর কমান্ডারের মৃত্যুদন্ড ভিন্ন অন্য কোনো রায় হয় তবে জনগণ ধরে নিবে, মীর কাশেম আলীর অর্থবিত্তের কাছে হেরে গিয়ে একে অন্যের উপর দায় চাপিয়ে মূলত এই যুদ্ধাপরাধীকে পার পাইয়ে দেবার নীলনকশাই বাস্তবায়িত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এরকম কোনো অপচেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেয়ার জন্য জনগণ প্রস্তুত আছে”।

সমাবেশ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র। এই কর্মসূচীর মধ্যে রয়েছে ২, ৪, ৬ মার্চ প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শাহবাগে গণ অবস্থান। এছাড়া প্রতিবারের মতোই আপিল বিভাগ কর্তৃক রায় ঘোষণার দিন,৮ মার্চ সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচী পালন করবে গণজাগরণ মঞ্চ।

সমাবেশের পর গণজাগরণ মঞ্চের কর্মীরা মশাল মিছিল বের করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।



ইমরান এইচ সরকার বলেন, " যদি এই আলবদর কমান্ডারের মৃত্যুদণ্ড ভিন্ন অন্য কোনো রায় হয় তবে জনগণ ধরে নিবে, মীর কাশেম আলীর অর্থবিত্তের কাছে হেরে গিয়ে একে অন্যের উপর দায় চাপিয়ে মূলত এই যুদ্ধাপরাধীকে পার পাইয়ে দেবার নীলনকশাই বাস্তবায়িত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এরকম কোনো অপচেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেয়ার জন্য জনগণ প্রস্তুত আছে”।

সমাবেশ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র। এই কর্মসূচীর মধ্যে রয়েছে ২, ৪, ৬ মার্চ প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শাহবাগে গণ অবস্থান। এছাড়া প্রতিবারের মতোই আপিল বিভাগ কর্তৃক রায় ঘোষণার দিন,৮ মার্চ সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচী পালন করবে গণজাগরণ মঞ্চ।

ইমরান এইচ সরকার বলেন, "আমরা দেখেছি সদ্য অবসর নেওয়া একজন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, যিনি এখনও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন, তিনি কীভাবে অবসরে গিয়েই যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর পক্ষে আদালতে দাঁড়িয়ে আইনি লড়াই করতে চেয়েছিলেন।

“এখনও বিচার বিভাগে এই নজরুল ইসলামের সমআদর্শের যেসব সহকর্মী রয়ে গেছেন তাদের কাছ থেকে ঠিক কতটুকু ন্যায়বিচার আমরা পেতে পারি সে ব্যাপারেও আমরা সন্দিহান।”

ভালোবাসা মহাপাপ.....





কবি নজরুল ইসলাম বলেছেন,

করিনি Love করবো না পাপ,খাইনি ছ্যাঁকা ভালো আছি একা ।আমি বলবো জান,সে করবে ভান।।সাবধান ! Love এর মধ্যে আছে শয়তান ।।.রবি ঠাকুর বলেছেনমদ খাঁ,গাজা খাঁ পারলে একটা বিড়ি খাঁ তবুও,প্রেম করিস না ।কলিজাটা পচেঁ যাক,তবুও মনটাভালো থাক ।।.কবি জসিমদ্দীন বলেছেন,ভালোবাসা মহাপাপ,প্রেম তার অভিশাপ ।ভালোবাসার শেষফল,বুকে ব্যথা চোখে জল ।।

মুসলমানদের ধ্বংস করার ডাক আরএসএসের



ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতাদর্শিক পৃষ্ঠপোষক হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার (আরএসএস) এক আলোচনা সভা থেকে মুসলমানদের বিরুদ্ধে ‘চূড়ান্ত লড়াইয়ের’ মধ্য দিয়ে তাদের ধ্বংস করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সংঘ পরিবারের পক্ষ থেকে মুসলমানদের ‘রাক্ষস’ ও ‘রাবনের উত্তরসূরি’ হিসেবে আখ্যায়িত করা হয়। ‘মুসলমানদের কোনঠাসা করতে ও রাক্ষসদের ধ্বংস করতে’ হিন্দুদের প্রতি আহ্বানও জানান বক্তারা।

ভারতের প্রভাবশালী দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি সোমবার প্রধান শিরোনাম করেছে।

রবিবার উত্তরপ্রদেশের আগ্রাতে বিশ্ব হিন্দু পরিষদের এক কর্মীর শোকসভায় বক্তব্যে উপস্থিতি আলোচকরা এ হুঁশিয়ারি দেন। কয়েকজন মুসলিম যুবকের বিরুদ্ধে অরুণ মাহাউর নামের ওই শ্রমিককে হত্যার অভিযোগ তোলা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপির এমপি রাম শংকর কাথেরিয়া। ছিলেন বিজেপির ফতেহপুর সিকরির এমপি বাবু লালসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, বিজেপি, আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের দাবি অরুণ মাহাউর গরু রক্ষা করতে গিয়ে মুসলমানদের হামলায় নিহত হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত ৫ মুসলমান যুবক গরু হত্যা বা পাচারে জড়িত না। মাহাউরের সঙ্গে ৫ যুবকের ঝগড়ার পর হত্যার ঘটনা ঘটে।

মুসলমানদের ওপর হামলার দায়ে জেল খেটে মুক্তি পাওয়া বিশ্ব হিন্দু পরিষদের জেলা সেক্রেটারি অশোক লাভানিয়া বলেন, ‘মাহাউরের আত্মত্যাগে মানুষের মাথা নত করা উচিত।’

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বিজেপির স্থানীয় বিধায়ক বলেন, ‘আপনাদের গুলি ছুঁড়তে হবে, হাতে রাইফেল তুলে নিতে হবে, ছুরি চালাতে হবে। নির্বাচন ২০১৭ সালে, কিন্তু এখন থেকেই আপনাদের শক্তি দেখাতে হবে।’

এ সময় উপস্থিত ৫ হাজার মানুষ স্লোগান দেন ‘যে হিন্দুর রক্ত গরম হয় না, সে সত্যিকার হিন্দু না’। কঠোর নিরাপত্তায় আলোচনায় উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সুরেন্দ্র জয় ও বজরঙ্গ দলের নেতারা। বক্তব্যে সুরেন্দ্র প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘আপনারা দেখেছেন মুজাফফর নগরে কী ঘটেছে। আগ্রাকে মুজাফফর নগরে রূপান্তরিত করবেন না।’

রাম শংকর কাথেরিয়া বলেন, ‘আমাদের নিজেদের শক্তিশালী করে তুলতে হবে। আমাদের লড়াই শুরু করতে হবে। আমরা যদি লড়াই শুরু না করি তাহলে, আজ আমরা অরুনকে হারিয়েছি, কাল আরেকজনকে হারাব। আরেকজনকে হারানোর আগে আমাদের অবশ্যই নিজেদের শক্তি দেখাতে হবে যাতে খুনিরা পালিয়ে যায়।’

ক্রিকেটার সাব্বির একজন ব্যর্থ প্রেমিক! ৫ বছর আগে…



বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাব্বির রহমান। ক্রিকেট মাঠে তার চার-ছক্কার আনন্দে মেতে উঠেন দর্শকরা।





এবার ক্রিকেটার সাব্বির রহমান মুথ খুললেন আগে না বলা একটি বিষয় নিয়ে। বিশেষ করে তরুণ-তরণীরা বিস্ময় প্রকাশ না করে পারবেন না সাব্বির রহমানের মুখে বলা তার বাস্তব জীবনের গল্প শুনে।

সাব্বির রহমান পাঁচ বছর আগে এক তরুণীর প্রেমে পড়েছিলেন। কিন্তু সেটা নিয়ে ঘটে গেছে অনেক ঘটনা। সাব্বিরকে ফাঁকি দিয়ে চলে যায় সে মেয়ে। পড়ে সাব্বির একজন ব্যর্থ প্রেমিক হিসাবে ভাবতে শুরু করেন তখন থেকে। এর পর থেকে কেউ প্রেমের প্রস্তাব দিলে সেটাকে সহজভাবে মেনে নিতে পারেন না তিনি।

আর প্রস্তাব আসলে তিনি এক আজব উত্তর দেন। সেটি হলো মানুষের জীবনে প্রেম একবারই আসে। আমিও প্রেমে পড়েছিলাম। সেই থেকে কোনো প্রেমে/সম্পর্কে জড়ান নি বলে এক সাক্ষাৎকারে দাবি করেন সাব্বির রহমান।

জাতীয় দলের নাসির তার ভালো বন্ধু। নাসিরের সাথে সাব্বির অনেক কিছুই শেয়ার করেন। তবে এখন প্রেমের প্রস্তাব পেলে সেটা সাব্বিরের দারুণ ভালো লাগে বলেও জানান তিনি!

Monday, February 29, 2016

বলিউডের প্রতারক অভিনেত্রীরা



কারিনা কাপুর
 শহিদ কাপুরের সঙ্গে কারিনার সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে বলেই জানত বলিউড। কিন্তু সাইফ আলি খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেবো নিজেই শহিদের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন।


আলিয়া ভাট
 প্রথমে ছোটবেলার বন্ধু আলি দাদাদকারের সঙ্গে সম্পর্ক ছিল আলিয়ার। বলিউডে ক্যারিয়ার শুরু করে প্রথমে বরুণ ধাওয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মহেশকন্যা। শোনা যায় তাঁকেও ঠকিয়ে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কে জড়ান নায়িকা।

ক্যাটরিনা কাইফ 
শোনা যায় ঐশ্বরিয়ার কাছে প্রতারিত হওয়ার পর ক্যাটরিনার কাছেও একই ব্যবহার পেয়েছিলেন সালমান খান। কারণ তাঁর সঙ্গে কিছুদিন সম্পর্ক থাকার পরই রণবীর কাপুরের সঙ্গে প্রেম করতে শুরু করেন ক্যাট সুন্দরী।

আনুশকা
প্রথমে রণবীর সিং নাকি ছিলেন আনুশকা প্রেমিক। তারপর বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্কের কথা তো সকলেই জানেন। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তো মনে হচ্ছে, বিরাটকেও ‘চিট’ করলেন নায়িকা।

ঐশ্বরিয়া রাই
 সালমান খান এবং বিবেক ওবেরয়ের সঙ্গে একসময় ডেট করতেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কিন্তু তাঁদেরকে ছেড়ে বিয়ে করেন অভিষেক বচ্চনকে।

দীপিকা 
এই তালিকা থেকে দীপিকা কি বাদ যেতে পারেন? সিদ্ধার্থ মালিয়া হোন বা রণবীর কাপুর- অনেক হেভিওয়েটকেই ‘চিট’ করেছেন নায়িকা। এখন নাকি রণবীর সিং-এর সঙ্গে থাকছেন তিনি


কঙ্গনা রানাউত 
কঙ্গনা রানাউতের প্রেম-কথা বেশ বড়সড়। শোনা যায় আদিত্য পাঞ্চোলি থেকে ব্রিটিশ পরিচালক নিকোলাস লাফেরটি সকলকেই নাকি ‘ডাম্প’ করেছেন তিনি!

রানি মুখার্জি
তালিকায় আছেন রানি সাহেবাও। প্রেম করলেন অভিষেক বচ্চনের সঙ্গে। অথচ বিয়ে করলেন আদিত্য চোপড়াকে!